জেলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
সিলেট নগরীর চৌকিদেখি এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দীপাঞ্জন ঘোষ। তিনি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র।
সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরীর দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদ আলম।
নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
প্রতিনিধি/জেবি