Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফসানা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আফসানা খানম শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমিন শেখের মেয়ে। 

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশু আফসানা ও তার মা লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় নানা মৃত রাজ্জাক শেখের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে আফসানার মা তাকে নানা বাড়িতে রেখে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে যান। সেই সুযোগে দুপুরে বন্ধুদের সাথে নানা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান শিশু আফসানা। পরে গোসল করার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু আফসানা। এরপর স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে