জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নে মন্ডল পাড়ায় ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নুল ইসলাম ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মন্ডল পাড়া গ্রামের মন্তাজ ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ময়নুল ইসলাম বাড়ির অদূরে নিজের ধান খেতে কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রাঘাতে ময়নুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে