জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভোক্তা অধিকারের অভিযানে ২১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোক্তা অধিকারের ১০টি টিম এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাফিজনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে সরদার স্যানিটারি কে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৭ হাজার টাকা এবং সাউথ জোন প্রাইভেট হসপিটাল কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠান-কে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে তাসকিয়া ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে হাজার টাকা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার পাগলা কানাই ও জিয়ানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে জুনায়েদ স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা, ভাই ভাই মাংসের দোকানকে ৫ হাজার টাকা, আফাংগির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টালা এবং তাসিন হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০৪ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আনন্দ মুখার্জি স্টোর কে ১ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ স্টোর কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ধর্মতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার ভয়না কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আল্লাহর দান চিকেন হাউজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স মনির এন্টারপ্রাইজ কে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স হামিদুল ট্রেডার্সকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স জিকু মেডিকেল হলকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণ কে প্রতারিত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স ভাইভাই হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে ৩০ হাজার টাকা আরোপ করা হয়। এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার মিলবাজার ও ফুড অফিস মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা পোলট্রি কে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৫ শত টাকা, একই অপরাধে জাহিদ মুরগি কে ১ হাজার টাকা এবং বিসমিল্লাহ পোলট্রি হাউজ কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা । এ
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পণ্য সরবরাহ না কররা অপরাধে সুজন স্টোর কে ৫ হাজার টাকা এবং বাবুর মুরগির দোকান কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।