Dhaka Mail Logo

সারাদেশ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নারীর নাম আশা খাতুন (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫ জন রোগী ভর্তি আছেন। আশা খাতুনের মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিন্ড্রোমে।

প্রতিনিধি/এসএস