জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী ছৈয়দ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আয়েশা বেগম (৩০) উপজেলার সোনাইছড়ি ইউপির ৯নম্বর ওয়ার্ড জামিরতলী এলাকায় ছৈয়দ আহমদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ৯৯৯ ছৈয়দ আহমদ তার স্ত্রীর মৃত্যুর সংবাদ জানালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তবে স্থানীয়রা মরদেহে আঘাতের চিহ্ন থাকায় পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিরূপণ করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ