জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আগুন লেগেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তাদের স্বজনরা বাইরে বের করে আসছেন। পুরো হাসপাতাল ধোয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যানি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
প্রতিনিধি/এলএ