Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রাব্বি। নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক রাসেলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি