জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
সিরাজগঞ্জে যুবলীগের মিছিলে নেতৃত্বে থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং সিরাজগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, রোববার ভোরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেয় সোহান শেখ ওরফে সুজন। পরে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এমআই