জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুছাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবু মুছার বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
/এএস