Dhaka Mail Logo

সারাদেশ

রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা: স্পিকার

জেলা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

‘রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের সেবা’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও ঐক্য থাকলে তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, তজুমদ্দিনের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চান তিনি। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তজুমদ্দিনের উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি