জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে রাব্বি শেখ(২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা চাকশি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রাব্বি শেখ উপজেলার শালনগর ইউনিয়নের নোয়াখোলা চাকশি গ্রামের মৃত বাহার শেখের ছেলে।
পুলিশও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোয়াল ঘরে কাজ করছিলেন রাব্বি শেখের মা। এসময় নিজ ঘরে ছিলেন রাব্বি শেখ। পরে তার মা গোয়াল ঘরের কাজ শেষ করে ঘরে গিয়ে ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে প্রতিবেশীরা গিয়ে রাব্বি শেখকে গলার গামছা খুলে মাটিতে নামান। তবে সে কি কারনে আত্মহত্যা করেছেন স্বজনরা সে বিষয়ে কোন বক্তব্য দেননি। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিন বিকেলে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এজে