জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজের পেছনের ইউসুফের বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬), ফাঁসি ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভেতর দিয়ে ছিটকিনি লাগানো দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই লিটন মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওমান প্রবাসী উজ্জ্বল হোসেন ঐ বাসা ভাড়া নিয়েছিলেন। বাসায় তার স্ত্রী ও ৭শ শ্রেণিতে পড়ুয়া ছেলে বসবাস করতো। কবীর ছিলেন বাসার গৃহশিক্ষক। ২ বছর ধরে গৃহশিক্ষক ছিলেন কবীর। ওমান প্রবাসী উজ্জ্বল হোসেন ৪ বছর ধরে প্রবাসে থাকেন।
কবিরের মা জোসনা বেগম জানান, তার ছেলে বাড়িতে গেলে ফোন করে বাসায় নিয়ে আসতেন প্রবাসীর স্ত্রী শিরিনা আকতার। ওমান প্রবাসীর স্ত্রীর কারণেই তার ছেলে ফাঁসতে ঝুলে আত্মহত্যা করেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, আমি ঘটনা স্থলে আছি। ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিনিধি/ এজে