Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে ১৪০০ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকার মো. ইসমাইলের ছেলে জাহিদুল ইসলাম রিপন (২২), পশ্চিম জামালপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৫) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নতুন পাল্লান পাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে মো. আব্দুল হাসিম (৩৬)।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার দিবাগত রাতে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২ শত পিস ইয়াবাসহ মো. আব্দুল হাসিম, ২ শত পিস ইয়াবাসহ মো. গিয়াস উদ্দিনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নিমূলের পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে