Dhaka Mail Logo

সারাদেশ

শার্শায় যুবদল নেতাকে অব্যাহতি, প্রতিবাদে নেতাকর্মীদের সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে সড়কের ওপর অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

১০ আগস্ট কেন্দ্রীয় যুবদল শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়। 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলীসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

তারা শহিদুল ইসলাম শহিদের অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

প্রতিনিধি/এলএ