Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে আখখেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখখেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে তমেজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। রাত ৯টার দিকে সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম আটুলের উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে স্বজনেরা তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না।

013f659b-74b9-49d1-90ec-b847b6dda336

শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখখেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এরপর মরদেহ থানায় নেওয়া হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস