জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
পঞ্চগড়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান ফটকসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠসংলগ্ন রামেরডাঙ্গা এলাকার জালালের ছেলে মো. বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) ও আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান ফটকসংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে ঘটনায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস