Dhaka Mail Logo

সারাদেশ

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক হেলপার (৩২) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস