Dhaka Mail Logo

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে হাত-পা হারাল শিশু

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামের এক শিশু আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার একটি হাত ও একটি পা কাটা পড়েছে।

প্রতিনিধি/এআর