Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নুর মোহাম্মদ এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা। তাঁর পিতা মো. অলি আহমদ।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এজে