জেলা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
দিনাজপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর ও মোহনপুর ব্রিজ বিওপি পৃথকভাবে দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের ক্ষেত্রেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিনিধি/এজে