Dhaka Mail Logo

সারাদেশ

শায়েস্তাগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ১৫ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৪৮) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার জীবন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, বুধবার দিবাগত প্রায় রাত ৩টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি অভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ওয়ালটন প্লাজার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট হতে ছেড়ে আসা ঢাকাগামী জিদান এক্সপ্রেস পরিবহণযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ ঢাকার দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দলটি উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলμসিং পাশে মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে ঢাকাগামী পরিবহনটিকে সংকেত দিয়ে থামানোর পর গাড়ীর ভিতরে তল্লাশিকালে জীবন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক, তার হেফাজতে থাকা একটি সিলভার ও কালো রঙের ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য ̈নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে