Dhaka Mail Logo

সারাদেশ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

চুরির অপবাদ দিয়ে খুলনার তেলিগাতী এলাকায় সাজমীর (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজমীর তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে স্থানীয় কিছু বখাটে যুবক কুয়েটের সাবেক এক ছাত্রের মোবাইল ও ভারতীয় রুপি চুরির অভিযোগে সানজীরকে মারধর করে। এসময় সে মারাত্মক জখম হয়। পর দিন তাকে স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার তিনি মারা গেছেন।

খানজাহান আলী থানার ওসি লোকমান হোসেন জানান, নিহত সাজমীরের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ