জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
রংপুর নগরে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৩-এর সিপিএসসি দল। এ সময় সড়কের পাশে পড়ে থাকা একটি প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস