জেলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির নাম মিম তাহসিন নিজাম। তার বয়স ৪ মাস ২১ দিন। বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬০ জনের মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি। তবে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ১৫৩ জন ভর্তি হয়েছেন।
প্রতিনিধি/এসএস