Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

পিরোজপুরের নাজিরপুরে ১৫০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাজিরপুর উপজেলার হারানিয়া গ্রামের মৃত নির্মল চন্দ্রের ছেলে রতন কুমার (৩১) এবং পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাবতলা এলাকার সুশীল মজুমদারের ছেলে বিজন মজুমদার (২৯)।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে একটি দল নাজিরপুর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১৫০টি ইয়াবাসহ রতন ও বিজনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

প্রতিনিধি/এসএস