Dhaka Mail Logo

সারাদেশ

বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু 

জেলা প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা কোরবান আলীর চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আট বছর বয়সি ছেলে ত্বহার মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট সংলগ্ন চেঙ্গরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যাচ্ছিলেন। এসময় শখ করে ছেলে ত্বহাকেও ট্রাক্টরে বসিয়ে জমিতে নিয়ে যাচ্ছিলেন তিনি। 

যাওয়ার পথে ঝাঁকুনিতে ট্রাক্টরে বসা ছেলে ত্বহা বাবার অগোচরে চাকার নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এএইচ