জেলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নিহত ইমরুল কায়েস হৃদয় (২৬) পাবনার বেড়া উপজেলার বাসিন্দা। তার মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
প্রতিনিধি/এসএস