Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে অপারেশন ডেভিল হান্টে ২ নারীসহ ৮ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালিয়ে দুই নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রাম থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নওশের হোসেনের মেয়ে কোহিনুর বেগম (৪০) এবং শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রাম থেকে অনুজ মজুমদারের স্ত্রী জুঁই মিস্ত্রিকে আটক করা হয়।

​এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শ্রীরামকাঠি ইউনিয়নের মধ্য জয়পুর এলাকা থেকে হানিফ শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৫), নাজিরপুর সদর ইউনিয়নের কাঠালিয়া এলাকা থেকে অহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২০), শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর এলাকা থেকে কামাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও আনিসুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং মাটিভাঙা ইউনিয়নের বড়ইবুনিয়া এলাকা থেকে এনামুল হকের ছেলে আনিস শেখকে (৩৩) আটক করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ২ জন মাদকসেবী, ডেভিল হান্ট অভিযানে ধৃত ২ নারী, নিয়মিত মামলার ১ জন এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১ জন আসামি রয়েছেন।

​তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে