Dhaka Mail Logo

সারাদেশ

মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ আটক

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদকে (৬০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোডাউনপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, আটকের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি জানান, এছাড়াও ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় চলতি বছরের ৯ র্মাচ একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর ১৬, জি আর নম্বর ৯৪)। ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় দায়ের করা ওই মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে