Dhaka Mail Logo

সারাদেশ

ভূঞাপুরে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি, লেখাপড়ার মানোন্নয়ন এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে মা ও অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

tangile_1

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৪৩ নং কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

tangile

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলম মিয়া এবং জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক দফতর সম্পাদক সাংবাদিক ফরমান শেখ, কয়েড়া ৯ নং মেম্বার রুবেল সরকার, বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসাইন, বিদ্যালয়ের সাবেক সভাপতি লুৎফর রহমান খান, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিয়াকত আলী, অভিভাবক সদস্য হাফিজুল হাসান তালুকদার, মনিরুজ্জামান, নজরুল ইসলাম ও গৌতম কুমার প্রমুখ।

tangile_3

মা ও অভিভাবক সমাবেশ বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে এবং স্কুলমুখী করতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শতভাগ উপস্থিতির লক্ষ্যে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে এবং সহযোগিতা প্রদান করতে হবে।

প্রতিনিধি/ এজে