জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে রেললাইনে ওঠেন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এসআই বাবলুর আরো বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমআর