Dhaka Mail Logo

সারাদেশ

ছাগলনাইয়ায় দুই বাড়ির গোয়ালঘরের তালা কেটে ৫ গরু চুরি

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি বাড়ির গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়া ও লক্ষ্মীপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়ার বাসিন্দা মাওলানা আবদুল কাইয়ুমের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘর খালি দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।

একই রাতে লক্ষ্মীপুর নতুন করৈয়া বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিনের গোয়ালঘরের তালা কেটে আরও দুটি গরু নিয়ে যায় চোরের দল।

f32cf2d8-bbd8-498f-a9d0-8a9068125f60

পরপর দুটি চুরির ঘটনায় এলাকায় গৃহস্থদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারগুলো চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস