জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনেরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস