Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটের জিয়া অরফানেস ট্রাস্ট পুনরায় চালুর দাবি

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

বাগেরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট’ পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জনগুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরে তিনি এ দাবি জানান।

সংসদে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বাগেরহাটের ‘জিয়া মেমোরিয়াল অরফানেস ট্রাস্ট’ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় প্রতিষ্ঠানটিতে দর্জি বিজ্ঞান, ইলেকট্রনিকসসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে হতদরিদ্র ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হতো।

167a555a-9bfd-4414-9f81-652e78372b82

তিনি বলেন, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি সংস্কার করে পুনরায় চালু করা হলে এতিম-দুস্থ শিশুদের স্বাবলম্বী করার পাশাপাশি এলাকার বেকার ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

efe3413d-5eae-4b54-8315-82ce7f250220

সংসদে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর দাবি ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে এর কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

3d192b9b-21b7-4011-bcc4-47163ce7d5cf

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম ও দুস্থ শিশুদের লালন-পালন, শিক্ষা এবং স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশে ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩ দশমিক ৯০ একর জমির ওপর ‘জিয়া অরফানেস ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। পরে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

1785543b-8b92-4f71-9c05-af911a8a9502

দীর্ঘদিন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির ভবন ও অবকাঠামো এখন অব্যবহৃত পড়ে আছে। সংসদে বিষয়টি উত্থাপনের পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে এর অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস