জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
নাটোরের সিংড়ায় সরকারি সার অবৈধভাবে বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কনটেইনার গায়েব, চেয়ারম্যানের কাছে নালিশ
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটসিংড়া এলাকার ব্যবসায়ী শিবনাথ সাহার সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকারি সার অবৈধভাবে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী আরও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, সরকারি সার নির্ধারিত নিয়মে বিতরণ ও বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।