Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবনে সাড়ে তিন মণ হরিণের মাংস জব্দ

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

সুন্দরবনের বোতলখালী খাল এলাকা থেকে সাড়ে তিন মণ হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উদ্ধার মাংস খুলনার কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বন বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, গোপন সংবাদে নলিয়ান ফরেস্ট রেঞ্জের এবং হড্ডা টহল ফাঁড়ির যৌথ অভিযানে বোতলখালী খাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় হরিণের মাংস, একটি ডিঙি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, অভিযানের সময় শিকারিরা পালিয়ে যায়। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ