Dhaka Mail Logo

সারাদেশ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

এরমধ্যে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ থেকে পাচারকালে টি শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টসহ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লক্ষ ১৮ হাজার ২৩০ টাকা বলে ধারণা করছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সিলেট সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির মাধ্যমে চোরাচালান অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্বভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের পণ্যসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এএম