Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সজীব মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানানো হয়েছে।

৫ মাস আগে গত মে  মাসে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আজিজুল হাকিম  আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন আল আমিন সাদাকে সভাপতি করে কমিটি অনুমোদন দিয়েছিলেন।

প্রতিনিধি/এলএ