জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লিটারে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ায় মেসার্স আরেফিস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভাদুঘর এলাকায় মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের পরিমাণে কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দিচ্ছেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম সংশোধনের জন্য তাকে সতর্ক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস