জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন রসুলপুর বিজিবি বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের ক্ষেত্রেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিনিধি/এসএস