Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ এএম

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বেলতলী এলাকা থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত শান্ত গৌরীপুর উপজেলার বেলতলী গ্রামের কুরবান আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেলতলী এলাকায় ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

তারাকান্দা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন কুমার পণ্ডিত জানান, বিকাল ৩ টায় সংবাদ প্রাপ্তির পর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ বর্তমানে থানার হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

প্রতিনিধি/ এজে