জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার পশ্চিম হিঙ্গুলীর মোস্তাফিজুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি।
পলাতক মাদক কারবারিরা হলো বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলীর খুরশিদ আলমের বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহেল (৪৩) ও হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের মৃত কেরু মিয়ার ছেলে নুর আলম মাসুদ প্রকাশ কালা মাসুদ (৩৫) সহ মোস্তাফিজের স্ত্রীসহ অজ্ঞাত ২-৩ জন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শনিবার বিকেলে বারইয়ারহাট পৌরসভার পশ্চিম হিঙ্গুলীর মাদক কারবারি মোস্তাফিজুর রহমান সোহেলের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে মাদক কারবারি মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী, নুর আলম মাসুদসহ অজ্ঞাত আরও ২-৩ জন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে এবং বিদেশি মদ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে