Dhaka Mail Logo

সারাদেশ

ফতুল্লায় আ.লীগ নেতা মোক্তার হোসেন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

নারায়ণগঞ্জ ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মোক্তার হোসেনকে গ্রেফতার করেছেন ফতুল্লা মডেল থানার পুলিশ।

শনিবার ৫ (সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুক্তার হোসেন পিলকুনি জোড়া মসজিদ এলাকার মোল্লা বাড়ির আক্কাস মোল্লার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মোক্তার হোসেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য।  গোপন সংবাদের ভিত্তিতে তাকে পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে