Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে ১ লাখ ১৭ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর ও অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, এক বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ