Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) চন্দনাইশের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। এবয় চালক সোলাইমানকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। 

নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের নার্সিং পড়ুয়া তোফায়েল মুরছালীন এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে বাসটির সাথে একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সিএনজিতে থাকা ড্রাইভার সহ মোট পাঁচজন গুরুতর আহত হন। প্রথমে তাদের কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন, এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) পাঠানোর পথে অপর একজনের মৃত্যু হয়। বাকি তিনজন চমেকে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে