Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে হিজরা নেত্রীকে শ্বাসরোধে হত্যা 

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিজ ঘর থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী নামে এক হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে হিজরা মৌসুমীকে। তিনি একটি হিজড়া গ্রুপের প্রধান। বাকি হিজড়ারা তাকে ‘গুরু মা’ বলে সম্ভোধন করতেন। 

জানা গেছে, বাসাটিতে মৌসুমী একাই থাকতেন। ভোররাতে কেউ গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিবেশীরা তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। গলায় গুরুতর জখমের চিহ্ন। 

এ বিষয়ে খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ