জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
রংপুরের পীরগঞ্জে মাদারহাট গাজী কোল্ড স্টোরেজ সড়কের পাশে থেকে আব্দুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা সড়কের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টদের খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের বাড়ি মিঠাপুকুর থানার ১৩ নং গোপালপুর ইউনিয়নের বান্দের পাড়া এলাকা বলে জানা গেছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধি/ এজে