জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদ থেকে অব্যাহতি চেয়েছেন জামায়াত নেতা মো. শুয়াইব সম্রাট।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় অব্যাহতি চাওয়ার কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে শুয়াইব সম্রাট জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৯ সালে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২১ সালের ১৩ মার্চ তিনি জামায়াতের রোকন হিসেবে শপথ নেন।
শুয়াইব সম্রাট বলেন, কোনো মতাদর্শিক বিরোধ বা কারও প্রতি ক্ষোভ থেকে নয়, একান্ত ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণেই তিনি রাজনীতি ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সাবেক সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস