Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান মসজিদপাড়ায় পুকুরের পানিতে ডুবে কনা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত কনা ওই এলাকার আল মামুনের মেয়ে।

স্থানীয় লিখন জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিশু কনা নিজ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উপজেলার ছাতিয়ান গ্রামে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ